BangiyaSahitya বঙ্গীয় সাহিত্য সংসদ
দৃঢ় হোক বই-বন্ধন

লেখক পরিচিতি

TEESTA DUTTA RAY

তিস্তা দত্ত রায়

পিতৃপুরুষ সূত্রে শিকড় প্রোথিত পূর্ববাংলার ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জে। দেশভাগের পরে পৈতৃকনিবাস মুর্শিদাবাদ জেলার কাশিমবাজারের মণীন্দ্রনগর কলোনিতে। জন্ম ও স্নাতকস্তর পর্যন্ত শিক্ষা দুর্গাপুরে, স্নাতকোত্তর পাঠ ও গবেষণা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। দুর্গাপুরে সরকারি মহাবিদ্যালয়ে অংশকালীন অধ্যাপিকা হিসাবে অধ্যাপনা-জীবন শুরু। এরপর মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ পার হয়ে বর্তমানে স্থায়ী অধ্যাপিকা। হিসাবে রামপুরহাট কলেজে কর্মরত। পত্র-পত্রিকায় নিয়মিত প্রবন্ধ লিখে থাকেন। সহ-সম্পাদক হিসেবে বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। পছন্দের বিষয় – শিশুসাহিত্য ও উনিশ শতক।    



×

বঙ্গীয় সাহিত্য সংসদ

সবিনয়ে নিবেদন,

মন ভূবনের আলো-ছায়া অনূদিত হয় অক্ষরের টানে, সাহিত্যের সীমা ও সীমান্তে৷ এক ভাবনার ঢেউ ভিন্ন মনের তটে গিয়ে কুল ভাঙে, বসত গড়ে৷ লেখন ও পঠনের তীর ধরে বাউণ্ডুলে ভাবনার যাত্রাপথগুলি প্রায়শই গম্ভব্য খুঁজে পায়৷ সেইসব যাত্রাপথে কিছু আলোক সন্ধান দেবে আমাদের বইগুলি৷ বিষয়গুলি নাড়া দিয়ে যাবে চিন্তাশীল পাঠকের মনে, প্রাবন্ধিকের ভাবনাকে সমৃদ্ধতর করবে, ভেঙে দেবে কিছু প্রথাবদ্ধ ধারণাও৷ মননের সেই ঐতিহ্য ও আধুনিকতার ছন্দবন্ধনকে চিরন্তন করে রাখার প্রয়াশ ধরা আছে আমাদের প্রকাশনার মধ্যে, এ সম্বন্ধে আপনারাও অবহিত আছেন, সে প্রমাণ আমরা বারে বারেই পেয়েছি৷

আপনাদের সকলের সহযোগিতা, মতামত ও শুভেচ্ছা একান্ত কাঙ্ক্ষিত ৷

ধন্যবাদান্তে-
দেবাশিস ভট্টাচার্য

BANGIYA SAHITYA SAMSAD

6/2, Ramanath Majumdar Street
Opposite Chittaranjan College
Kolkata, West Bengal 700009
9830428405
bangiyasahityasamsad@gmail.com

আমরা বইয়ের বন্ধু, পাঠকেরও॥