BangiyaSahitya বঙ্গীয় সাহিত্য সংসদ
দৃঢ় হোক বই-বন্ধন

লেখক পরিচিতি

RABIN PAL

রবিন পাল

রবিন পাল (জন্ম ১৯৪২) চল্লিশ বছর নানা বিদ্যায়তনে অধ্যাপনার পর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ থেকে অবসর গ্রহণ করেছেন ২০০৭-এ।  বাংলা ও ইংরেজি ভাষায় বহু প্রবন্ধ রচনা করেছেন, যার কিছু অনূদিত হয়েছে স্প্যানিশ ভাষায়।  ভারতবর্ষের নানা প্রদেশে এবং জার্মানীতে জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেছেন।  ওঁর লেখা কয়েকটি বই–কল্লোলিত ছোটগল্প, পাঠসরণিতে মতি নন্দী, উপন্যাস : প্রাচ্য ও পাশ্চাত্য, বাংলা ছোটগল্প : কৃতি ও রীতি, যুগলবন্দী : স্পেনীয় ও ভারতীয় সাহিত্য, স্পেনের গৃহযুদ্ধ ও ভারতবর্ষ।।



×

বঙ্গীয় সাহিত্য সংসদ

সবিনয়ে নিবেদন,

মন ভূবনের আলো-ছায়া অনূদিত হয় অক্ষরের টানে, সাহিত্যের সীমা ও সীমান্তে৷ এক ভাবনার ঢেউ ভিন্ন মনের তটে গিয়ে কুল ভাঙে, বসত গড়ে৷ লেখন ও পঠনের তীর ধরে বাউণ্ডুলে ভাবনার যাত্রাপথগুলি প্রায়শই গম্ভব্য খুঁজে পায়৷ সেইসব যাত্রাপথে কিছু আলোক সন্ধান দেবে আমাদের বইগুলি৷ বিষয়গুলি নাড়া দিয়ে যাবে চিন্তাশীল পাঠকের মনে, প্রাবন্ধিকের ভাবনাকে সমৃদ্ধতর করবে, ভেঙে দেবে কিছু প্রথাবদ্ধ ধারণাও৷ মননের সেই ঐতিহ্য ও আধুনিকতার ছন্দবন্ধনকে চিরন্তন করে রাখার প্রয়াশ ধরা আছে আমাদের প্রকাশনার মধ্যে, এ সম্বন্ধে আপনারাও অবহিত আছেন, সে প্রমাণ আমরা বারে বারেই পেয়েছি৷

আপনাদের সকলের সহযোগিতা, মতামত ও শুভেচ্ছা একান্ত কাঙ্ক্ষিত ৷

ধন্যবাদান্তে-
দেবাশিস ভট্টাচার্য

BANGIYA SAHITYA SAMSAD

6/2, Ramanath Majumdar Street
Opposite Chittaranjan College
Kolkata, West Bengal 700009
9830428405
bangiyasahityasamsad@gmail.com

আমরা বইয়ের বন্ধু, পাঠকেরও॥