BangiyaSahitya বঙ্গীয় সাহিত্য সংসদ
দৃঢ় হোক বই-বন্ধন

লেখক পরিচিতি

PANKAJ BISWAS

পঙ্কজ বিশ্বাস

জন্ম ১০ আগস্ট ১৯৮৭।  নদিয়ার রানাঘাটে।  শ্ৰীধরপুর গ্রামে।  প্রাথমিক শিক্ষা রামকৃষ্ণ সারদা মিশন ইনস্টিটিউশন।  পুর্ণনগর পূর্ণচন্দ্র উচ্চ-মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকা।  চাকদহ কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সাম্মানিক স্নাতক।  কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি  লাভ।  বর্তমানে চাপড়া গভর্নমেন্ট কলেজে অধ্যাপনারত।  পাশাপাশি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে চলছে পি.এইচ.ডি. গবেষণার কাজ।  বিষয় ‘সুনীলের কবিতা; বৈচিত্রের রৌদ্রছায়া’।  প্রকাশিত কবিতার বই ‘একুশ লোকের অমৃত নোট’।  এটি তৃতীয় বই।  নেশা সাহিত্য, সিনেমা, গান।



×

বঙ্গীয় সাহিত্য সংসদ

সবিনয়ে নিবেদন,

মন ভূবনের আলো-ছায়া অনূদিত হয় অক্ষরের টানে, সাহিত্যের সীমা ও সীমান্তে৷ এক ভাবনার ঢেউ ভিন্ন মনের তটে গিয়ে কুল ভাঙে, বসত গড়ে৷ লেখন ও পঠনের তীর ধরে বাউণ্ডুলে ভাবনার যাত্রাপথগুলি প্রায়শই গম্ভব্য খুঁজে পায়৷ সেইসব যাত্রাপথে কিছু আলোক সন্ধান দেবে আমাদের বইগুলি৷ বিষয়গুলি নাড়া দিয়ে যাবে চিন্তাশীল পাঠকের মনে, প্রাবন্ধিকের ভাবনাকে সমৃদ্ধতর করবে, ভেঙে দেবে কিছু প্রথাবদ্ধ ধারণাও৷ মননের সেই ঐতিহ্য ও আধুনিকতার ছন্দবন্ধনকে চিরন্তন করে রাখার প্রয়াশ ধরা আছে আমাদের প্রকাশনার মধ্যে, এ সম্বন্ধে আপনারাও অবহিত আছেন, সে প্রমাণ আমরা বারে বারেই পেয়েছি৷

আপনাদের সকলের সহযোগিতা, মতামত ও শুভেচ্ছা একান্ত কাঙ্ক্ষিত ৷

ধন্যবাদান্তে-
দেবাশিস ভট্টাচার্য

BANGIYA SAHITYA SAMSAD

6/2, Ramanath Majumdar Street
Opposite Chittaranjan College
Kolkata, West Bengal 700009
9830428405
bangiyasahityasamsad@gmail.com

আমরা বইয়ের বন্ধু, পাঠকেরও॥