BangiyaSahitya বঙ্গীয় সাহিত্য সংসদ
দৃঢ় হোক বই-বন্ধন

লেখক পরিচিতি

NITYAGOPAL BARMAN

নিত্যগোপাল বর্মণ

জন্ম অধুনা বাংলাদেশ রাজসাহী জেলার আধাইপুর গ্রামে, ২০ই মার্চ ১৯৬০, ভারতে আগমন ১৯৬৫ পড়াশুনা এম.এ. ডবল উত্তরবঙ্গ ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি.এড. এবং পি.এইচ.ডি. কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে ডাঙ্গারহাট উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে আসীন। সৎসঙ্গের প্রধান আচার্যদেব শ্রীশ্রীদাদার স্নেহধন্য, তারই আশীর্বাদে ও নির্দেশনায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে ধর্মর্সাহিত্য বিষয়ে গবেষণার ফলস্বরূপ এই প্রবন্ধ গ্রন্থের প্রকাশ। জন্মসূত্রে সৎসঙ্গী, সৎসঙ্গের বিশিষ্ট কর্মী-সৎসঙ্গ ধর্মান্দোলনের সঙ্গে যুক্ত। বিশিষ্ট লেখক, গবেষক, প্রাবন্ধিক, সমাজসেবী ও সুবক্তা, তিনি শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র গবেষক হিসেবে নিজেকে নিয়োজিত করেছেন।



×

বঙ্গীয় সাহিত্য সংসদ

সবিনয়ে নিবেদন,

মন ভূবনের আলো-ছায়া অনূদিত হয় অক্ষরের টানে, সাহিত্যের সীমা ও সীমান্তে৷ এক ভাবনার ঢেউ ভিন্ন মনের তটে গিয়ে কুল ভাঙে, বসত গড়ে৷ লেখন ও পঠনের তীর ধরে বাউণ্ডুলে ভাবনার যাত্রাপথগুলি প্রায়শই গম্ভব্য খুঁজে পায়৷ সেইসব যাত্রাপথে কিছু আলোক সন্ধান দেবে আমাদের বইগুলি৷ বিষয়গুলি নাড়া দিয়ে যাবে চিন্তাশীল পাঠকের মনে, প্রাবন্ধিকের ভাবনাকে সমৃদ্ধতর করবে, ভেঙে দেবে কিছু প্রথাবদ্ধ ধারণাও৷ মননের সেই ঐতিহ্য ও আধুনিকতার ছন্দবন্ধনকে চিরন্তন করে রাখার প্রয়াশ ধরা আছে আমাদের প্রকাশনার মধ্যে, এ সম্বন্ধে আপনারাও অবহিত আছেন, সে প্রমাণ আমরা বারে বারেই পেয়েছি৷

আপনাদের সকলের সহযোগিতা, মতামত ও শুভেচ্ছা একান্ত কাঙ্ক্ষিত ৷

ধন্যবাদান্তে-
দেবাশিস ভট্টাচার্য

BANGIYA SAHITYA SAMSAD

6/2, Ramanath Majumdar Street
Opposite Chittaranjan College
Kolkata, West Bengal 700009
9830428405
bangiyasahityasamsad@gmail.com

আমরা বইয়ের বন্ধু, পাঠকেরও॥