BangiyaSahitya বঙ্গীয় সাহিত্য সংসদ
দৃঢ় হোক বই-বন্ধন

লেখক পরিচিতি

MRINALKANTI MONDAL

মৃণালকান্তি মণ্ডল

জন্ম ১৯৬৪। ঝাড়গ্রামের এক প্রত্যন্ত গ্রামে। লাল কাঁকুরে মাটি আর শাল মহুয়া কাজুবনের পরিবেশে বেড়ে ওঠা। স্নাতক - ঝাড়গ্রাম কলেজে। স্নাতকোত্তর - যাদবপুর বিশ্ববিদ্যালয়। ইউ.জি.সি.র জুনিয়ার রিসার্চ ফেলোশিপ নিয়ে বিশ্বভারতী থেকে পি.এইচ.ডি.। প্রথম অধ্যাপনা আসাম বিশ্ববিদালয়, শিলচরে। সেখানে স্বল্পকালীন অধ্যাপনার পর বিশ্বভারতীর বাংলা বিভাগে যোগদান। এখন শাভিলিকেতনের স্থায়ী বাসিন্দা। গবেষণা ও লেখালেখির বিষয় মুলত বাংলা কথাসাহিত্য।

×

বঙ্গীয় সাহিত্য সংসদ

সবিনয়ে নিবেদন,

মন ভূবনের আলো-ছায়া অনূদিত হয় অক্ষরের টানে, সাহিত্যের সীমা ও সীমান্তে৷ এক ভাবনার ঢেউ ভিন্ন মনের তটে গিয়ে কুল ভাঙে, বসত গড়ে৷ লেখন ও পঠনের তীর ধরে বাউণ্ডুলে ভাবনার যাত্রাপথগুলি প্রায়শই গম্ভব্য খুঁজে পায়৷ সেইসব যাত্রাপথে কিছু আলোক সন্ধান দেবে আমাদের বইগুলি৷ বিষয়গুলি নাড়া দিয়ে যাবে চিন্তাশীল পাঠকের মনে, প্রাবন্ধিকের ভাবনাকে সমৃদ্ধতর করবে, ভেঙে দেবে কিছু প্রথাবদ্ধ ধারণাও৷ মননের সেই ঐতিহ্য ও আধুনিকতার ছন্দবন্ধনকে চিরন্তন করে রাখার প্রয়াশ ধরা আছে আমাদের প্রকাশনার মধ্যে, এ সম্বন্ধে আপনারাও অবহিত আছেন, সে প্রমাণ আমরা বারে বারেই পেয়েছি৷

আপনাদের সকলের সহযোগিতা, মতামত ও শুভেচ্ছা একান্ত কাঙ্ক্ষিত ৷

ধন্যবাদান্তে-
দেবাশিস ভট্টাচার্য

BANGIYA SAHITYA SAMSAD

6/2, Ramanath Majumdar Street
Opposite Chittaranjan College
Kolkata, West Bengal 700009
9830428405
bangiyasahityasamsad@gmail.com

আমরা বইয়ের বন্ধু, পাঠকেরও॥