BangiyaSahitya বঙ্গীয় সাহিত্য সংসদ
দৃঢ় হোক বই-বন্ধন

লেখক পরিচিতি

MANILAL KHAN

মণিলাল খান

গত শতকের ষাটের দশক থেকে পত্র পত্রিকায় লেখালেখি। বসুমতী, আনন্দবাজার, সচিত্র ভারত, অমৃত, দেশ, স্যমীক, গণশক্তি, সময়-অসময়,  তত্ত্বমসি, ঋদ্ধি, বাংলাদেশ ফোকলোর সোসাইটির মুখপত্র ‘ফোকলোর’, কলিকাতা। বিশ্ববিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের মুখপত্র ‘বাংলা সাহিত্য পত্রিকা’, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি বিভাগের ‘লোকদর্পণ’ প্রভৃতি উল্লেখযোগ্য। গবেষণা কর্মের স্বীকৃতি পি.এইচ.ডি. ১৯৭১ এবং ডি.লিট. ১৯৮৭ সাল। কর্মজীবন - শিক্ষকতা রহড়া শ্রীরামকৃষ্ণ মিশন পরিচালিত বিদ্যালয়, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ এবং শেষে বঙ্গভাষা ও সাহিত্য বিভাগ কলিকাতা বিশ্ববিদ্যালয়ে যোগদান। সেখান থেকেই অবসর। প্রয়াত কৃষ্ণচন্দ্র খানের চতুর্থ পুত্র, অধুনা উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার বাসিন্দা।



×

বঙ্গীয় সাহিত্য সংসদ

সবিনয়ে নিবেদন,

মন ভূবনের আলো-ছায়া অনূদিত হয় অক্ষরের টানে, সাহিত্যের সীমা ও সীমান্তে৷ এক ভাবনার ঢেউ ভিন্ন মনের তটে গিয়ে কুল ভাঙে, বসত গড়ে৷ লেখন ও পঠনের তীর ধরে বাউণ্ডুলে ভাবনার যাত্রাপথগুলি প্রায়শই গম্ভব্য খুঁজে পায়৷ সেইসব যাত্রাপথে কিছু আলোক সন্ধান দেবে আমাদের বইগুলি৷ বিষয়গুলি নাড়া দিয়ে যাবে চিন্তাশীল পাঠকের মনে, প্রাবন্ধিকের ভাবনাকে সমৃদ্ধতর করবে, ভেঙে দেবে কিছু প্রথাবদ্ধ ধারণাও৷ মননের সেই ঐতিহ্য ও আধুনিকতার ছন্দবন্ধনকে চিরন্তন করে রাখার প্রয়াশ ধরা আছে আমাদের প্রকাশনার মধ্যে, এ সম্বন্ধে আপনারাও অবহিত আছেন, সে প্রমাণ আমরা বারে বারেই পেয়েছি৷

আপনাদের সকলের সহযোগিতা, মতামত ও শুভেচ্ছা একান্ত কাঙ্ক্ষিত ৷

ধন্যবাদান্তে-
দেবাশিস ভট্টাচার্য

BANGIYA SAHITYA SAMSAD

6/2, Ramanath Majumdar Street
Opposite Chittaranjan College
Kolkata, West Bengal 700009
9830428405
bangiyasahityasamsad@gmail.com

আমরা বইয়ের বন্ধু, পাঠকেরও॥