BangiyaSahitya বঙ্গীয় সাহিত্য সংসদ
দৃঢ় হোক বই-বন্ধন

লেখক পরিচিতি

ASHIS KUMAR SHAW

আশীষ কুমার সাউ

জন্ম ১মার্চ ১৯৮৬, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত সুন্দরবনের এক প্রত্যন্ত অঞ্চল পাথরপ্রতিমার এল-প্লটে।  আজও আলোহীনতায় ডোবা নিঃস্তব্ধ সেই গ্রামেই পাঠশালার প্রথম পাঠ নেওয়া। পরবতীকালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয় নিয়ে যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ।  বেলুড় রামকৃষ্ণ মিশন শিক্ষন মন্দির থেকে বি.এড়. ও এম.এড. ডিগ্রি অর্জন।  W.B.C.S.C. থেকে SET ও U.G.C.  থেকে দুইবার NETT পাশ।  কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি. উপাধি লাভ।  গবেষণারত অবস্থায় মহিলা মহাবিদ্যালয় ও আর্য মহিলা পি.জি. কলেজে অতিথি অধ্যাপক হিসেবে নিযুক্তি।  বর্তমানে রায়দিঘী সবুজ বি.এড. কলেজে অধ্যাপনা কর্মে রত।  আর্থিকও পরিবেশগত চরম প্রতিকুলতার মধ্যেও অনমনীয় দৃঢ়তা, প্রবল জেদ ও আত্মবিশ্বাস এবং ঈশ্বর ও গুরুজনের আশীর্বাদে অবিরাম পথচলা।  বিভিন্ন পত্র-পত্রিকায় অত ২০ খানা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।  পড়াশুনার বাইরে কবিতা, গান, নাটক, সিনেমা ও ভ্রমণ পছন্দের বিষয়।  



×

বঙ্গীয় সাহিত্য সংসদ

সবিনয়ে নিবেদন,

মন ভূবনের আলো-ছায়া অনূদিত হয় অক্ষরের টানে, সাহিত্যের সীমা ও সীমান্তে৷ এক ভাবনার ঢেউ ভিন্ন মনের তটে গিয়ে কুল ভাঙে, বসত গড়ে৷ লেখন ও পঠনের তীর ধরে বাউণ্ডুলে ভাবনার যাত্রাপথগুলি প্রায়শই গম্ভব্য খুঁজে পায়৷ সেইসব যাত্রাপথে কিছু আলোক সন্ধান দেবে আমাদের বইগুলি৷ বিষয়গুলি নাড়া দিয়ে যাবে চিন্তাশীল পাঠকের মনে, প্রাবন্ধিকের ভাবনাকে সমৃদ্ধতর করবে, ভেঙে দেবে কিছু প্রথাবদ্ধ ধারণাও৷ মননের সেই ঐতিহ্য ও আধুনিকতার ছন্দবন্ধনকে চিরন্তন করে রাখার প্রয়াশ ধরা আছে আমাদের প্রকাশনার মধ্যে, এ সম্বন্ধে আপনারাও অবহিত আছেন, সে প্রমাণ আমরা বারে বারেই পেয়েছি৷

আপনাদের সকলের সহযোগিতা, মতামত ও শুভেচ্ছা একান্ত কাঙ্ক্ষিত ৷

ধন্যবাদান্তে-
দেবাশিস ভট্টাচার্য

BANGIYA SAHITYA SAMSAD

6/2, Ramanath Majumdar Street
Opposite Chittaranjan College
Kolkata, West Bengal 700009
9830428405
bangiyasahityasamsad@gmail.com

আমরা বইয়ের বন্ধু, পাঠকেরও॥