BangiyaSahitya বঙ্গীয় সাহিত্য সংসদ
দৃঢ় হোক বই-বন্ধন

লেখক পরিচিতি

AKASH BISWAS

আকাশ বিশ্বাস।

জন্ম ইছামতীর ধারের জনপদ বসিরহাটে।  সেখানকার উদ্বাস্তু আবাস মহামায়া কলোনির শিকড় ছিড়ে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় চলে আসা বারাসাতে।  প্রথম কৈশোরে বয়ে যেতে-যেতে বয়া খুঁজে পাওয়া স্কটিশচার্চ কলেজ-এ সেঁদিয়ে গিয়ে।  সেখান থেকে যথারীতি কোনোক্রমে কলকাতা বিশ্ববিদ্যালয়-এ।  এখান থেকেই এম.এ. ও পি.এইচ.ডি।  মাঝখানে পাশ করে নেওয়া নেট পরীক্ষা।   পেশা : কলেজে পড়ানো।    পছন্দ : আহার, আড্ডা ও নিদ্রা।    অপছন্দ :  হিংসা, ষড়যন্ত্র, অমানবিকতা।।   

স্বপ্ন : ‘আজ নয়।  কালও নয়।  / একদিন হবে।”



×

বঙ্গীয় সাহিত্য সংসদ

সবিনয়ে নিবেদন,

মন ভূবনের আলো-ছায়া অনূদিত হয় অক্ষরের টানে, সাহিত্যের সীমা ও সীমান্তে৷ এক ভাবনার ঢেউ ভিন্ন মনের তটে গিয়ে কুল ভাঙে, বসত গড়ে৷ লেখন ও পঠনের তীর ধরে বাউণ্ডুলে ভাবনার যাত্রাপথগুলি প্রায়শই গম্ভব্য খুঁজে পায়৷ সেইসব যাত্রাপথে কিছু আলোক সন্ধান দেবে আমাদের বইগুলি৷ বিষয়গুলি নাড়া দিয়ে যাবে চিন্তাশীল পাঠকের মনে, প্রাবন্ধিকের ভাবনাকে সমৃদ্ধতর করবে, ভেঙে দেবে কিছু প্রথাবদ্ধ ধারণাও৷ মননের সেই ঐতিহ্য ও আধুনিকতার ছন্দবন্ধনকে চিরন্তন করে রাখার প্রয়াশ ধরা আছে আমাদের প্রকাশনার মধ্যে, এ সম্বন্ধে আপনারাও অবহিত আছেন, সে প্রমাণ আমরা বারে বারেই পেয়েছি৷

আপনাদের সকলের সহযোগিতা, মতামত ও শুভেচ্ছা একান্ত কাঙ্ক্ষিত ৷

ধন্যবাদান্তে-
দেবাশিস ভট্টাচার্য

BANGIYA SAHITYA SAMSAD

6/2, Ramanath Majumdar Street
Opposite Chittaranjan College
Kolkata, West Bengal 700009
9830428405
bangiyasahityasamsad@gmail.com

আমরা বইয়ের বন্ধু, পাঠকেরও॥